চট্টগ্রাম অফিস
বন্দরে গাড়ি চাপায় আলী আজগর (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার এই ঘটনা ঘটে। জানা যায়, বন্দরের একনম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিলেন আজগর। এসময় একটি গাড়ি আলী আজগরকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তির বাড়ি ভোলা জেলায়।