মহানবীর প্রদর্শিত পথে আমরা গড়ে তুলতে পারি সুন্দর পৃথিবী
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৭
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর আলম বলেছেন, তাকওয়াভিত্তিক জীবন গঠনের সর্বোত্তম পথের নাম রোজা। রমজান রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারই নির্ধারিত পথে এবং মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর প্রদর্শিত পথ অনুসরণের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি এক সুন্দর পৃথিবী।
তিনি গতকাল শনিবার দিনব্যাপী মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন। গতকাল তৃতীয় দিনের ন্যায় নগরীর বাগমনিরাম, জামালখান, লালখান বাজার ওয়ার্ডস্থ আউটার স্টেডিয়াম বৃক্ষমেলা মঞ্চ, এনায়েত বাজার ওয়ার্ডস্থ রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন স্কুল, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডস্থ রাজহোটেল, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডস্থ পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর পাঠানটুলী ওয়ার্ডস্থ নোয়াব কমিউনিটি সেন্টার, উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি স্কুল, পাহাড়তলী ওয়ার্ড বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, পাঠানটুলী ওয়ার্ডে আগ্রাবাদ বিজিএমইএ ভবনের সামনে, গোসাইলডাঙ্গা ওয়ার্ড বারেক মিয়া স্কুলে গরীব ও দুঃস্থদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শামসুল আলম, কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন, এমএ মালেক, দিদারুর রহমান, জহির আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুস সাত্তার সেলিম, মাহফুজুল আলম, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, আরজু সাহাবুদ্দীন, আনজুমান আরা বেগম প্রমুখ।
কদমফুল ক্লাবের উদ্যোগে নগরীর কদমতলী এলাকায় ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনজুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিত্সক ডা. মো. নাসিমউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সর্দার খাইরুল ইসলাম, নূরুল আবছার, শেখ মো. ইব্রাহীম খলিল, মো. এনামুল হক, মোস্তাফিজুর রহমান, হাজী মো. ইব্রাহীম, লোকমান শরীফ প্রমুখ।