১৪৪ ধারা জারি

নবীগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল শনিবার ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বিকেল থেকে আজ রবিবার রাত ১০টা পর্যন্ত শহরে ১৪৪ ধারা জারি করেন। আজ রবিবার স্থানীয় নতুন বাজার মোড়ে একই সময়ে ছাত্রদলের দুই গ্রুপের গণ-জমায়েতকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উত্তেজিত নেতা-কর্মীরা দোকানপাট ভাংচুর করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রাসেল চৌধুরী নামে এক যুবককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে