তরুণী কথা : রোজিনা আক্তার
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২০:১১
আমাদের দেশের তরুণীরা অনেক আন্তর্জাতিক সম্মাননা বয়ে এনেছে। দেশ যে সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে নারীর অগ্রগতিই প্রধান কারণ। তবু আঁতকে উঠার মতো এখনো মাঝে মাঝে আমাদের শুনতে হয় ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহের মতো ভয়াবহ কাহিনী...
আমার অনেক ভালো লাগে যখন দেখি আমার বয়সী কোন তরুণী সমাজ পরিবর্তনে কোন কাজ করছে। বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরা সত্যিই অনেক দূর এগিয়ে গিয়েছে। বিগত সময়গুলোতেও আমাদের দেশের তরুণীরা অনেক আন্তর্জাতিক সম্মাননা বয়ে এনেছে। দেশ যে সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে নারীর অগ্রগতিই প্রধান কারণ। তবু আঁতকে উঠার মতো এখনো মাঝে মাঝে আমাদের শুনতে হয় ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহের মতো ভয়াবহ কাহিনী। জাতির বিবেক শিক্ষকরা যখন এসব কাজের প্রণোদাতা, তখন সত্যিই নিজকে অসহায় মনে হয়। এদের জন্যে ধিক্কার আর ঘৃণা ছাড়া কিছু নেই। আর অবাক লাগে, অনেক ধর্ষণের রায়ই আমরা শেষ পর্যন্ত জানতে পারি না। এটা আমার মনে হয় প্রশাসনিক দুর্বলতা। দেশকে এগিয়ে নিতে তাই সর্বোপরি নৈতিক শিক্ষা, মূল্যবোধ বৃদ্ধি আর নারীর সঠিক মূল্যায়ন এবং তার এগিয়ে যাওয়ার পথে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রতিবন্ধকতা থেকে মুক্ত রাখাই আমাদের অন্যতম লক্ষ্য হতে পারে।