অর্ধযুগ পেরিয়ে ‘গ্যারেজ’

এ দেশে ডিস্ক জকিদের তৈরি ও নতুন প্রজন্মের ভেতরে ডিজে গড়ে তোলার কাজ করে চলেছে ‘গ্যারেজ’ বেশ ক’বছর ধরে। সম্প্রতি ডিজে তৈরির এই প্রতিষ্ঠানটি ৬ বছরে পড়ল। আর ডিজে প্রশিক্ষণের এই কারখানার অর্ধযুগ পেরোনো উত্সবে সম্প্রতি তার ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এই উত্সবে সমসাময়িক তারকা শিল্পী, ডিজেসহ তরুণ শিল্পীরা অংশ নেন। ‘গ্যারেজ’-এর প্রতিষ্ঠাতা তিন সদস্য বন্ধু জনপ্রিয় উপস্থাপক অপু মেহফুজ, ডিজে রাহাত ও হালের জনপ্রিয় অভিনতা চাষী আলমের উদ্যোগে এই বর্ষপূর্তি উত্সব অনুষ্ঠিত হয়। অর্ধযুগ পেরোনো প্রসঙ্গে গ্যারেজের চাষী আলম বলেন, ‘আমরা গত ৬ বছরে প্রায় ২ শতাধিক তরুণকে ডিজে হিসেবে প্রতিষ্ঠিত করেছি। যারা লোকাল আন্তর্জাতিকভাবে আজ তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এ ছাড়া আমরা প্রতিবছরই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটা মিলন মেলার আয়োজন করি, পাশাপাশি দেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব রাখা জনপ্রিয় ডিজেদের একটা আলাদা সম্মাননা প্রদান করে থাকি। এ বছরও কয়েকজন গুণী ডিজেকে আমরা সম্মাননা প্রদান করেছি।’