আইফার সেরা ‘বারফি!’

বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড আইআইফা এবার অপেক্ষার প্রহর শেষ করে অনুষ্ঠিত হলো। গত বছরে বলিউডে যারা সেরা কাজ উপহার দিয়েছেন তাদেরই পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ড আসরে। এবারের অ্যাওয়ার্ড আসরে সর্বাধিক পুরস্কার অর্জন করেছে রণবীর কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বারফি!’ চলচ্চিত্রটি। পুরস্কার অর্জনে দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ চলচ্চিত্রটি। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪টি পুরস্কার পেয়েছে ‘বারফি!’। আর এবারের আসরের পারফর্মেন্সে মাতিয়েছেন মাধুরী দিক্ষিত। ভিন্ন ভিন্ন ৩টি নাচ দিয়ে সবার প্রশংসা অর্জন করেছেন তিনি। আরও পারফর্মেন্স করেছেন শ্রীদেবী, দিপীকা পাড়ুকোন, জেক্যুলিন ফার্নান্দিজ, অর্জুন কাপুর, দিয়া মির্জা, সোফি চৌধুরী ও প্রভুদেবাসহ আরও অনেকে। যেসব ক্যাটাগরিতে যারা পুরস্কৃত হয়েছেন— সেরা চলচ্চিত্র ‘বারফি!’, সেরা অভিনেতা :রণবীর কাপুর ‘বারফি!’, সেরা অভিনেত্রী :বিদ্যা বালান ‘কাহানি’, সেরা পরিচালক :অনুরাগ বসু ‘বারফি!’, সেরা গল্প :তানি ও অনুরাগ বসু ‘বারফি!’, সেরা পার্শ্বঅভিনেতা :আনু কাপুর ‘ভিকি ডোনার’, সেরা পার্শ্বঅভিনেত্রী :আনুশকা শর্মা ‘জাবতাক হ্যায় জান’, সেরা নবাগতা :ইয়ামি গৌতম ‘ভিকি ডোনার’, সেরা নবাগত :আয়ুশ্মান খুরানা ‘ভিকি ডোনার’, সেরা কমিক অভিনেতা :অভিষেক বচ্চন ‘বল বচ্চন’, সেরা নেগেটিভ চরিত্র :ঋষি কাপুর ‘অগ্নিপথ’, সেরা নবাগত পরিচালক :গৌরি শিন্ডে ‘ইংলিশ ভিংলিশ’, সেরা সংগীত পরিচালক :প্রীতম ‘বারফি!’, সেরা গীতি :অমিত ভট্টাচার্য ‘মুঝমে কাহি’ ‘অগ্নিপথ’, সেরা কণ্ঠশিল্পী পুরুষ :সনু নিগম ‘অগ্নিপথ’, সেরা কণ্ঠশিল্পী মেয়ে :শ্রেয়া ঘোষাল ‘চিকনি চামেলি’ ‘অগ্নিপথ’, সেরা সাউন্ড ডিজাইন :সুজিত কয়েরি ‘বারফি!’, বর্ষসেরা জুটি :রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন, বছরের সেরা ডিজিটাল স্টার :শাহরুখ খান। এ ছাড়াও ‘বারফি!’ চলচ্চিত্রটি আরও ৭টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।