পুলিশ পাহারায় বেনাপোল গেল কমিউটার ট্রেন

ইঞ্জিনে পুলিশ পাহারা নিয়ে রবিবার খুলনা থেকে বেনাপোলে গেছে কমিউটার ট্রেন। শনিবার নাভারনে ওই ট্রেনের ইঞ্জিনে চোরাচালানী দুর্বৃত্তদের হামলা ও চালককে অস্ত্র ঠেকিয়ে ট্রেন থামানোর ঘটনার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়। শনিবার হামলার শিকার ট্রেন চালক তাপস কুমার ভৌমিক জানান, ট্রেনের ইঞ্জিনে ও চালকদের ওপর হামলার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে খুলনায় জরুরি সভা করে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। সভায় রেলওয়ে কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।