প্রদীপ দাস হত্যা

নরসিংদীতে মানববন্ধন খুনীদের গ্রেফতার দাবি

নরসিংদী সরকারি কলেজের বিএ ১ম বর্ষের মেধাবী ছাত্র প্রদীপ দাসকে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাব সম্মুখে এবং দুপুর ১২ টায় নরসিংদী সরকারি কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে কলেজের শিক্ষার্থী ও আমরা নরসিংদীবাসী নামক একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।