চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২১:১৭
আমে ফরমালিনসহ বিভিন্ন অপরাধে গতকাল রবিবার রাজধানীতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের উপ-সচিব (সংযুক্ত) সৈয়দ আহাম্মেদ ছাপা ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে রাজধানীর শাহজাহানপুর ও খিলগাঁও রেলগেট এলাকায় দুটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। শাহজাহানপুর বাজারে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও খিলগাঁও রেলগেট এলাকায় ফরমালিন মিশ্রিত আম বিক্রির অপরাধে কামালের ফলের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা ও ফরমালিন মিশ্রিত ৪০ কেজি আম স্পটে ধ্বংস করা হয়। এছাড়া অপর ১টি প্রতিষ্ঠানকে অন্য অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।