কুঁশি ধানে গরীব খুশি

বোরো ধানের কাটা গোড়া থেকে যে শীষ বের হয় সেটার নামই কুঁশি ধান। দেড় থেকে দুই মাসে এ ধান ঘরে তোলা যায়। এ ধানে সামান্য ইউরিয়া ও কীটনাশক সেপ্র করা ছাড়া তেমন কোন খরচও নেই। এলাকার গরীব লোকজন কুঁশি ধানক্ষেত পরিচর্যা করে থাকে। এতে জমির মালিকদের কোন হিস্যা না দিয়েই দোন প্রতি (২৫ শতক) ৪/৫ মণ ধান পায়। কুঁশি ধানে খুশী হওয়া লেবু মিয়া জানান, সাধারণত হাইব্রিড, বি.আর-১৪ ও ব্রি-ধান ২৮ জাতের ধানে কুঁশি ধান হয়। এবারের ধান খুব ভালই হয়েছে। যেহেতু জমির মালিককে কিছু দিতে হবে না তাই, যা পাব তাই-ই আমাদের লাভ। তাই আমরা বেজায় খুশী।