মধুখালীর রাজ্জাক জুট মিলে ইরানি প্রতিনিধি দল
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৫
শনিবার সকালে ফরিদপুরের মধুখালীর রাজ্জাক জুট মিলস পরিদর্শন করেছেন ইরানের আবেসামী গ্রুপের একটি প্রতিনিধিদল। আবেসামী গ্রুপের মাসাউদ আবেসামী ও আলী আকবর আবেসামী জুট মিলসের কারখানা পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হন। রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান জানান, জুট মিলটির উত্পাদিত পণ্যের মান যাচাই ও সরেজমিনে দেখার জন্য ইরান থেকে আবেসামী গ্রুপের প্রতিনিধি দলটি আসে।
কারখানা পরিদর্শনের সময় রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান, ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান, নির্বাহী পরিচালক আহসান হাবিব, পরিচালক জিয়াউর রহমান খান, ওবায়দুর রহমান, প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, নিশাত ফুড প্রডাক্টসের মহা-ব্যবস্থাপক আব্দুস সাত্তারসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।