কাজীপুরে নদী তীর সংরক্ষণ বাঁধে ধস

কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এলাকায় যমুনা নদীতীর সংরক্ষণ বাঁধের দুই নম্বর সাইটের প্রায় ৭০ মিটার নদীতে ধসে পড়েছে। প্রত্যক্ষদর্শী এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সকালে উল্লেখিত পয়েন্টে প্রায় ৭০ মিটার এলাকায় ধস নেমে মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যায়। ধস ঠেকাতে কর্তৃপক্ষ সিসি ব্লক,জিও ট্যাক ড্যাম্পিং অব্যাহত রেখেছে। জানা গেছে, গতবছর দুই নম্বর সাইডের ৫০০ মিটার নদীতীর সংরক্ষণের কাজের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে কাজটির প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সরোয়ার জাহান জানান, এই পয়েন্টের উজানে নদীর প্রশস্ততা থাকলেও এর সামনের অংশে যমুনার একটি চর জেগে ওঠায় স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ধস দেখা দেয়। তিনি আরো জানান, এতে আতংকিত হবার কোন কারণ নেই।