জাফরগঞ্জ কলেজে নবীন বরণ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজ মিলনায়তনে শনিবার নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আবদুল জলিল ভূঁইয়া। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুর রহমান, প্রধান শিক্ষক মো. মোসলেহউদ্দিন, মো. সিরাজুল ইসলাম, মো. আক্তার হোসেন, আবদুর রাজ্জাক প্রমুখ।