আগৈলঝাড়ায় পুকুরে ডুবে দু’শিশুর মৃত্যু
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৯
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সুতারবাড়ি গ্রামে গত শনিবার দুপুরে পানিতে ডুবে দু’স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। দু’জন একই পরিবারের শিশুকন্যা। সুতারবাড়ি গ্রামের কুয়েত প্রবাসী মন্নান ফকিরের সাড়ে ৬ বছরের কন্যা সুমাইয়া খানম ও ভাই হামজালাল ফকিরের কন্যা জান্নাত (৬) খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে যায়। তারা দু’জনই ছোট ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। বিকাল তিনটায় বাড়ির লোকজন পুকুর থেকে জান্নাত ও সুমাইয়ার লাশ উদ্ধার করে।