মালিবাগে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

রাজধানীর মালিবাগে দুইটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। গতকাল রবিবার দুপুরের খাবারের পরে কাজে যোগ না দিয়ে আল হামরা ও আমাজান নামের গার্মেন্টস দুইটির কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির ইত্তেফাককে জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পুলিশ শ্রমিকদের অনুরোধ করলে তারা আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। পরে বিজিএমইএ-এর নেতা, গার্মেন্টস দুইটির মালিক ও শ্রমিকদের সাথে বেতন-ভাতা নিয়ে একটা সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।