বরিশালে দুই জনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৯
মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের শহিদ সিকদারের পুত্র মামুন সিকদার (৩৫) এর লাশ গতকাল রবিবার হিজলা থেকে উদ্ধার করা হয়েছে। হিজলা থানার ওসি এম শওকত আনোয়ার ইসলাম জানান, বড় জালিয়া ইউনিয়নের পত্তনীভাংগা গ্রামের বাসিন্দারা লাশটি দেখে তাদের খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে। মামুন বেকারীতে কাজ করতো বলে পরিবারের লোকজন জানায়।
একই দিন বরিশাল নগরীতে ভাইয়ের ছেলেদের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি। সে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা। কাউনিয়া থানা পুলিশ জানায়, সম্পত্তি ভাগাভাগি নিয়ে আবুল কালামের সঙ্গে তার বড় ভাই দুলাল মিয়ার বিরোধ ছিল। দুলাল মিয়ার ছেলেরা আবুল কালামকে শনিবার মারধর করে। অপমানে মনের কষ্টে সে শনিবার রাতে বিষপান করে। তাত্ক্ষণিক তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।