বাকেরগঞ্জে অসাবধানতায় মায়ের ব্লে¬ডে শিশুর মৃত্যু

বাকেরগঞ্জে চুল কাটার সময় ধারালো ব্লে¬¬ডের আঘাতে মৃত্যু হয়েছে সাত মাস বয়সী প্রিয়াংকা নামের এক শিশুর। উপজেলার সাহেবপুর গ্রামের কাঠমিস্ত্রি শ্যামল চন্দ্র হালদারের স্ত্রী সিমা রায় শনিবার ব্লেড দিয়ে প্রিয়াংকার মাথার চুল কাটছিলেন। এ সময় অসাবধানতায় ব্লে¬ডের আঘাতে শিশুটির মাথা কেটে রক্তক্ষরণ হতে থাকে। শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর শনিবার রাতে প্রিয়াংকা মারা যায়। হাসপাতালের শিশু বিভাগের চিকিত্সক ডা. মেহেদি হাসান জানান, ব্লেডের আঘাতে প্রিয়াংকার মাথার রগ কেটে যায়। অনেক রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে আনা হয়েছিল।