শোক সংবাদ

ডা. জগদীশ চন্দ্র দত্ত মত্স্য ও প্রাণী সম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্তের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর সহচর ডা. জগদীশ চন্দ্র দত্ত (৮৯) গতকাল কানাডার হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে জেলার বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য ডা. জগদীশ চন্দ্র দত্তের বাড়ি নেত্রকোনা শহরতলীর নরপুর গ্রামে। দেওয়ান আব্দুল মতিন কুমিল্লা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী দেওয়ান আব্দুল মতিন (৯২) গত মঙ্গলবার কুমিল্লাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের তৃতীয় পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।