কুলখানি

মো. কাদির নেওয়াজ আয়কর আইনজীবী মো. কাদির নেওয়াজ ৫ জুলাই শুক্রবার রাতে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ আছর তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান- তেজগাঁও কলেজ মসজিদ ও নিজ বাসভবন, ১২০, গ্রীন রোড, তেজগাঁও।