‘বকশিশ চাই না, চাই থানার জন্য দু’বস্তা সিমেন্ট’
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২২:৫৯
বকশিসের প্রয়োজন নেই, যদি পারেন থানার জন্য দুই বস্তা সিমেন্ট পাঠাতে পারেন। কথাগুলো তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক সাব-ইন্সপেক্টরের।
গত সপ্তাহে শিল্পাঞ্চলের একজন বাসিন্দা পুলিশের সহায়তায় উপকৃত হন। এ কারণে তিনি সংশ্লিষ্ট থানার ওসিকে কিছু দেয়ার জন্য থানার একজন সাব-ইন্সপেক্টরের সঙ্গে পরামর্শ করেন। সাব-ইন্সপেক্টর তাকে বলেন, ওসি সাহেবকে বকশিস দিতে হবে না। থানার সংস্কারের কাজ হচ্ছে। পারলে দু’বস্তা সিমেন্ট কিনে দেবেন। এতে ওসি সাহেব খুশি হবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার কার্যক্রম শুরু ২০০৬ সাল থেকে। এ কয়েক বছরে ৬ জন ওসি বদল হয়েছেন। সম্প্রতি থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মনিরুজ্জামান।