বিমান বাহিনী প্রধানের সুইডেন গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল রবিবার চার দিনের এক সরকারি সফরে সুইডেন গমন করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। সুইডেনে সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘দি ইন্টারন্যাশনাল ফোরাম ফর মিলিটারি সিমুলেশন, ট্রেনিং এন্ড এডুকেশন কমিউনিটি (আইটিইসি)-২০১৯’ এ অংশগ্রহণ করবেন।

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধান সুইডেনে অবস্থানকালে সুইডিশ আর্মড ফোর্সেস ও সুইডিশ এয়ার ফোর্স-এর সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধানের সুইডেন সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।