গাজীপুর সিটি নির্বাচনে বিজয়ীকে হেফাজতের মোবারকবাদ
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২৩:০২
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেছেন, গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের বিরুদ্ধে সরকারের অভিযানের কথা জনগণ ভোলেনি। রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল নগরীর পর সর্বশেষ গাজীপুর নগরীর জনগণও ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে। নেতৃবৃন্দ বলেন, গাজীপুর সিটি নির্বাচনে যিনি মেয়র পদে বিজয়ী হয়েছেন তাকে আমরা মোবারকবাদ জানাই। বিবৃতি প্রদানকারীরা হলেন ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান প্রমুখ।