চট্টগ্রাম মেডিক্যালে হাজতির মৃত্যু

চট্টগ্রামে মোহাম্মদ বাহার (৪৫) নামে এক হাজতি মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার তিনি মারা যান। একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে ২০১১ সালের আগস্ট মাস হতে তিনি কারাগারে ছিলেন।