আজকের রাশিফল

৯ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২৫ আষাঢ় ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ শাবান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা:২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন:প্রবাল ও চন্দ্রকান্ত মণি। প্রকৃতিগতভাবে আপনি: সিরিয়াস, প্রাণবন্ত ও উদ্যোগী। আপনি ভয় পান না। কোন বাধাধরা গণ্ডির মধ্যে থাকতে চান না। ঝুঁকি নিতে ভালোবাসেন। ভালোবাসেন স্থান থেকে স্থানান্তরে বেড়াতে। আপনি মেজাজী ও আবেগপ্রবণ। অল্পেই রেগে যেতে পারেন। তাই আত্মীয় ও বন্ধুদের সাথে প্রায়ই মতবিরোধ হতে পারে। দ্বন্দ্ব ও সংঘাত বিরোধ ও মামলা-মোকদ্দমা জীবন হয়ে উঠতে পারে ঘটনাবহুল। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে ইচ্ছাশক্তি সুদৃঢ় করতে হবে এবং আরো ডিপ্লোম্যাটিক ও কুশলী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাজনৈতিক এডওয়ার্ড হীথ, মরক্কোর বাদশাহ হাসান, সাংবাদিক প্রশান্ত ঘোষ। মশিউর রহমান যাদু মিয়া, মাহমুদ শাহ কোরশী । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ভালো কোনো কাজে অর্থ নষ্ট হতে পারে। ঠিকাদারদের বিল পাওয়া আজ কঠিন হবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আজ কর্মস্থলে ভালো কিছু আশা করতে পারেন। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। দায়িত্ব পালন করা খুব কঠিন হবে। কারো ব্যক্তিগত কোনো কাজের দায়িত্ব না নিলেই ভালো করবেন। তাতে বদনামের সম্ভাবনা আছে। আর্থিক কাজে কারো সহযোগিতা পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ সরকারি চাকুরীজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে। বদলি অথবা অন্য কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। পারিবারিক কোনো সমস্যায় বিব্রত বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ চাকুরীজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদোন্নতি অথবা বদলির সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রাজনীতিবিদদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। জনসম্পৃক্ত কোনো কাজে প্রশংসিত হতে পারেন। সন্তানের কোনো কৃতিত্বে গর্বিত হতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পরিস্থিতি কাজে লাগাতে চেষ্টা করুন। অসত্ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করলেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে। অর্থকরী কোনো ব্যাপারে উত্সাহ বোধ করতে পারেন। বৈবাহিক ব্যাপারে আজ সিদ্ধান্ত না নেয়া ভালো। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শারীরিক ক্লান্তির জন্য কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতি হওয়ার আশংকা আছে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ মানসিক দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় অফিসে কাজকর্মে ভুল করতে পারেন। প্রাপ্ত তথ্য সর্তকতার সাথে যাচাই করে নিন। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ভোগ-বিলাসে গা-ভাসিয়ে দেয়া ঠিক হবে না। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। পুরোনো কোনো সমস্যার আজ সহজ সমাধান হতে পারে। কোনো কাজে আজ প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মামলা-মোকদ্দমার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ঠিক তদরিব না করলে মামলা-মোকদ্দমায় হেরে যেতে পারেন। প্রবাসী আপনজনের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। সংঘাত-সংঘর্ষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজ-কর্মে কারো সহযোগিতা পাবেন। আজ শরীরে কোনো আঘাত পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ধর্ম ও আধ্যাতিকতার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক লেনদেনে সর্তকতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা আছে। চাকুরীজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যেতে পারে। সঞ্চয়ে ভালো করবেন। সরকারি চাকুরীজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কিছুটা বাধার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কাজে সাফল্য আসবে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বিশিষ্ট কারো সহযোগিতা ও সমর্থন পাবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।