গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২০:০৫
সাধারণ আর দশটা মাধ্যমের মতো এখানে ওখানে যাওয়ার জন্য স্কেটবোর্ড হয়তো কখনোই আদর্শ কোনো বাহন নয়। তবে রেকর্ড বইয়ের পাতায় নাম লেখানোর জন্য এই বাহনটিকেই বেছে নিয়েছিলেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের তরুণ এন্ড্রিউ এন্ড্রাস। বছর খানেক আগে ফ্লোরিডার হোমস্টেড-মিয়ামি স্পিডওয়ে ধরে মাত্র ২৪ ঘণ্টায় ৪৩১.৩২ কিলোমিটার বা ২৬১.৮ মাইল পথ স্কেটবোর্ডিংয়ের মাধ্যমে পাড়ি দিয়ে নির্ধারিত এই সময়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ড গড়েন এন্ড্রিউ।