এবার আইটেম গার্ল শ্রদ্ধা কাপুর
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২০:২৯
‘আশিকি টু’-এ অভিনয় করে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অন্যান্য বলিউডি তারকার মতো তিনিও আগ্রহ প্রকাশ করেছেন আইটেম গানে, আর আগ্রহ প্রকাশ করতে খানিকটা দেরি হলেও গানে চুক্তি হতে খুব একটা দেরি হয়নি তার। পরিচালক করণ জোহরের পরবর্তী ছবির একটি বিশেষ আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে এই নায়িকাকে। আইটেম গান প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘আমার চলচ্চিত্রে অভিনয়ের আগে থেকেই আইটেম গানের প্রতি দুর্বলতা ছিল, কিছুদিন আগে এক সাক্ষাত্কারেও এই কথাটি বলেছিলাম। করণ জোহরের মতো গুণী একজন পরিচালকের ছবির মধ্য দিয়ে আমি একজন আইটেম গার্ল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বিষয়টি আসলেই আমার জন্য সুখময়।’