রোমান্সে ভরপুর রণবীর-সোনাক্ষির ‘লুটেরা’

গেল শুক্রবার মুক্তি পেল রণবীর সিং ও সোনাক্ষি সিনহা অভিনীত ‘লুটেরা’ ছবিটি। এই ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই সোনাক্ষির অনেক প্রত্যাশা ছিল। এবার দেখা যাক ছবিটি বলিউড বক্স অফিসে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন। তবে প্রিমিয়ারে বলিউড চলচ্চিত্র বোদ্ধারা জানিয়েছেন, সোনাক্ষি ও রণবীর ব্যাপক রোমান্স দেখিয়েছেন। একজন ভারতীয় সংস্কৃতির নারীর প্রকৃত রোমান্সই তুলে ধরতে সক্ষম হয়েছেন পরিচালক। তবে সমালোচনাও করেছেন তারা, জানিয়েছেন এতে কবিতা প্রয়োগে ব্যাপক জোর দেওয়া হলেও সফল হননি পরিচালক। অন্যদিকে, সোনাক্ষি বলেছেন, ‘ছবিতে অনেক অন্তরঙ্গ দৃশ্য থাকলেও পোশাকে পরিপাটি থেকেও যে রোমান্টিক দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তোলা যায় তা এখানে প্রমাণ করেছি।’