আবারও নতুন নায়িকা নিয়ে শাহরুখ

এ পর্যন্ত বহু বলিউডি নায়িকার ক্যারিয়ার শুরু হয়েছে শাহরুখের বিপরীতে অভিনয় করে। ইদানীংকার নায়িকাদের মধ্যে যেমন দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মা উল্লেখযোগ্য। ঠিক তেমনই নতুন আরও এক নায়িকা বলিউডকে উপহার দিতে চলেছেন শাহরুখ খান। বহুল আলোচিত ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখের বিপরীতে প্রিয়াঙ্কা, দীপিকা, ঐশ্বরিয়া, ক্যাটরিনার অভিনয় করার কথা থাকলেও এখন এখানে অভিনয় করবেন একেবারেই নতুন একজন।