বাউল শিল্পীদের নিয়ে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’

বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশন শুরু করতে যাচ্ছে বাউল শিল্পীদের নিয়ে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠানের তিন বিচারক হলেন—শিল্পী সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায় ও কনক চাঁপা। কিরণ চন্দ্র রায় বলেন, ‘গানের প্রতিযোগিতায় বিভিন্নভাবে অতিরঞ্জিতভাব যেটা হয়ে আসছে, আমাদের এখানে যেন সেটা না হয়। বাউল গান আমাদের একটি শ্বাশত অধ্যায়।’ শিল্পীরা মূলত বাউল উল্লেখ করে কনকচাঁপা বলেন, ‘অধিকাংশ শিল্পীই মনে মনে বাউল। যারা এখানে আসবেন, তাদেরকে ভদ্রভাবে জোর করে আধুনিক গান গাইতে হবে না।’ সুবীর নন্দী বলেন, ‘লোকগান সংগীতের আদিসুর। বাউলিয়ানা না থাকলে কোনো গানই গান হয় না। বিভিন্ন দেশে ফোকগান নিয়ে পিএইচডি, গবেষণা হচ্ছে। কিন্তু, আমরা ফোককে ‘মডার্ন ফোক’ বানিয়ে ফেলছি।’