৩০ জুন পর্যন্ত আবাসিক
খাতে তিতাসের ৫৫২০
সংযোগ প্রদান
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৩
সম্প্রতি আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ উন্মুক্তকরণের পর অবৈধ সংযোগ বৈধকরণের ঘোষণা অনুযায়ী ২০ জুন পর্যন্ত ১,৬৪,৮০৩টি অবৈধ চুলা বৈধকরণের জন্য আবেদন পাওয়া গেছে। গতকাল তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা আরও হয়, যে সকল আবেদনকারী ১৩ জুলাই পর্যন্ত ডিমান্ড নোটের অর্থ জমা প্রদান করেছেন এবং পরবর্তীতে গ্যাস সংযোগ সংক্রান্ত কোনরকম অবৈধ কার্যকলাপের আশ্রয় গ্রহণ করেননি অর্থাত্ অপেক্ষমাণ গ্রাহকদের নতুন সংযোগ প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে ৩০ জুন পর্যন্ত ৫,৫২০টি সংযোগ প্রদান করা হয়েছে।