চট্টগ্রামে মুক্তিযোদ্ধার আত্মহত্যা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৩
মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলেও জীবন যুদ্ধে পরাজিত হলেন মুক্তিযোদ্ধা অরুন বিকাশ দাশ (৬০)। রবিবার সকালে নগরীর বাকলিয়ার চরচাক্তাই এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তার স্ত্রী হরিমতি দাশ চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তারা ভারতে থাকেন। পুলিশ তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে তিনি লিখেছেন ‘মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’