ভিটামিন মেমোরি প্রখর করতে সহায়ক নয়
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৮
মধ্য বয়স থেকে শুরু হয় নানা ধরনের ভিটামিন ও ফুড সাপ্লিমেন্ট সেবনের প্রতিযোগিতা। আর স্মৃতিভোলা ও ডিমেনশিয়াজনিত সমস্যায় মেমোরি বুষ্টারে সহায়ক এমন অনেক ওষুধের প্রতি ঝুঁকছেন অনেকে। এ ব্যাপারে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ গবেষণায় দেখেছেন, কোন ধরনের হারবাল প্রডাক্টস, ভিটামিন ও ফুড সাপ্লিমেন্টের মেমোরি সার্প করার কোন ভূমিকা নেই। বিশেষজ্ঞগণ বলছেন, শুধু তাই নয়, মেমোরি লস প্রতিরোধে এসট্রোজেন অথবা কোন ধরনের এন্টি ইনফ্লামেটরী ড্রাগের কোন ভূমিকা নেই। বরং এসব ওষুধ অনেক ক্ষেত্রে ক্ষতিকর। গবেষকগণ বলছেন, বরং মেমোরি লস প্রতিরোধে নিয়মিত ব্যায়াম ও ব্যালান্স ডায়েট যথেষ্ট উপকারে আসে। তবে এক্ষেত্রে চর্বি জাতীয় খাবার কম খেতে হবে এবং সবুজ শাক-সবজি ও তাজা ফলমূল আহার হিতকর। আর এক্সারসাইজ শুধু ডিমেনসিয়া প্রতিরোধে সহায়ক তাই নয়। নিয়মিত ব্যায়াম করলে হূদরোগ, ওজন আধিক্য, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। পাশাপাশি এক্সারসাইজের মাধ্যমে রক্তের উপকারী কোলেস্টেরল এইচডিএলও বাড়ে।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ