আহবায়ক মাহি যুগ্ম আহবায়ক সালাউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সম্প্রতি ঢাকাস্থ কচুয়া ছাত্র সংগ্রাম পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১ম পর্বের আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা বক্তব্য রাখেন। ২য় পর্বে প্রত্যক্ষ ভোটে মো. মহিবউল্লাহ মাহি আহ্বায়ক নির্বাচিত হন এবং মো. সালাউদ্দিন মিয়াজিকে যুগ্ম-আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি