ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিগ্রী ও সমমান পর্যায়ে গরীব ও মেধাবীদের মাঝে উপবৃত্তি প্রদানের লক্ষ্যে গতকাল সোমবার ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধা ভোগীদের উপবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, আওয়ামী লীগ নেতা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. নিজামুল হক নান্না, অধ্যক্ষ আবুল বাসার বাদশা, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, প্রভাষক মোঃ হালিম হাওলাদার, শিক্ষার্থী রিমি আক্তার, লিমা বিশ্বাস ও হাবিবা ইয়াসমিন প্রমুখ। এতে উপজেলার সরকারি কলেজ, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, আমানউল্লা কলেজ, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসা, আলগাজ্জালী মাদ্রাসা ও তেলিখালী ফাজিল মাদ্রাসাসহ মোট ২৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪হাজার ৯শ’ টাকা করে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়।