ফার্সি ভাষায় প্রথম শ্রেণিতে ১ম তানিয়া
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১১
শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান গ্রামের তানিয়া ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষায় মাস্টার্স-এ প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। সে এসএসসিতে প্রথম শ্রেণী, এইচএসসিতে জিপিএ-৪.৬১, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে প্রথম শ্রেণীতে চতুর্থ এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তার বাবা শাহজাহান আলী একজন লেখক, কবি ও সাংবাদিক এবং মাতা রাবেয়া সুলতানা একজন গৃহিণী।