কোটালীপাড়ায় ছাত্রলীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপ-জেলার শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত নাজমুল সরদার (চপল)-শামীম দাড়িয়া-অপুর্ব রায় (অপু) পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। কলেজটির অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী জানান, গত সোমবার নির্বাচনের দিন ধার্য ছিল। এ নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় আমরা ওই প্যানেলটিকে বিজয়ী বলে ঘোষণা করেছি।