বিরামপুরে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৩
বিরামপুর মিজান মার্কেটে সোমবার ন্যাশনাল ব্যাংকের ১৬৭তম শাখার উদ্বোধন করেন অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক একেএম শফিকুর রহমান। এ উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াসিফ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আজাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মণ্ডল, আশরাফ আলী মণ্ডল।