ডামুড্যায় বখাটের কারাদণ্ড
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৫
ডামুড্যা সদরের পূর্ব মাদারীপুর কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় একই কলেজের এক ছাত্রকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রকে পুলিশ গ্রেফতার করে জেলা হাজতে পাঠিয়েছে। সে উপজেলার বড় সিধলকুড়া গ্রামের মতিন কাজীর পুত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহাবুব উল করিম বলেন, কলেজ ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলেই তদন্ত করি। অভিযোগ প্রমাণিত হওয়ায় পূর্ব মাদারীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুস সালামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।