রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারকে সজাগের সহায়তা

রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত ধামরাইয়ের ২৭টি, মির্জাপুরের ২টি, সিংগাইরের ১টি এবং সাটুরিয়ার ২টিসহ ৩২টি পরিবারকে সহযোগিতা দিয়েছে ‘সজাগ’ এনজিও। এ উপলক্ষে গতকাল সোমবার ধামরাই উপজেলা মিলনায়তনে সজাগ পরিচালক আব্দুল মতিনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ সজাগ সহ-সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মেঘনা ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আরো অনেকে। সভায় আহত, পঙ্গু ও নিহতদের পরিবার প্রতি ৪০ হাজার থেকে ১ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। সজাগের তদারকিতে দেয় অর্থে বন্ধকী জমি, গাভী পালনসহ নানা ধরনের ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরবািরগুলোর কর্মসংস্থান করা হবে। এ সংস্থার মাধ্যমেই দীর্ঘমেয়াদী মাসিক ও উত্সব ভাতা এবং পরিবারের উপর নির্ভরশীল স্বজন এবং শিশুদের লালন-পালন ও শিক্ষার ব্যবস্থা করা হবে।