মহেশপুরে প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

রবিবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে জনতা ৩ জন ডাকাত আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ঐ রাতে শ্যামকুড় গ্রামের হায়দার আলীর ছেলে আনোয়ারের বাড়িতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রামের পাহারাদাররা কালু মণ্ডলের ছেলে গোলাম হোসেন (৪৫), রয়েলের ছেলে রমজান আলী (৪০), শামছদ্দিনের ছেলে আয়ুব হোসেনকে (৪২) আটক করে পিটুনি দেয়। এদের বাড়ি উপজেলার খোসালপুর গ্রামে। সংবাদ পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম আহত ডাকাতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে চিকিত্সা করায়। দত্তনগর ফাঁড়ির ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম জানান, ঘটনা সঠিক তাদের চিকিত্সা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।