বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৬
যাত্রাবাড়ি এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ নাসির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০-এর সদস্যরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। নাসিরের বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। র্যাব-১০ উপ-অধিনায়ক মিফতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ নাসিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।