সোনাইমুড়িতে বিএনপি সমর্থিত মেয়র বিজয়ী
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৭
সোনাইমুড়ি পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন মানিক মেয়র নির্বাচিত হন। গত শনিবার এ পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাসিনা বেগম রাতে বিজয়ী মেয়র ও ১২ কাউন্সিলরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত কাউন্সিলরগণ হচ্ছেন ১নং সংরক্ষিত আসনে রৌশন আরা, ২নং সংরক্ষিত আসনে খুরশিদা বেগম, ৩নং সংরক্ষিত আসনে তাজ নাহার, সাধারণ ওয়ার্ডে ডা. সামছুল আরেফিন জাফর, মো. ইসমাইল, মো. ফিরোজ মোল্লা, জহিরুল ইসলাম ভুঁইয়া, জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল, মো. লোকমান, আবু বকর ছিদ্দিক ও মাইন উদ্দিন।