সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৭
ভাণ্ডারিয়ায় কম্পিউটার শিক্ষক সমিতির কমিটি
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ রবিবার ভাণ্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা পর্যায়ের স্কুল ও মাদ্রাসার কম্পিউটার শিক্ষকদের সাধারণ সভায় রিয়াজ মাহমুদ মিঠুকে সভাপতি ও শফিকুল ইসলাম আজাদকে সাধারণ সম্পাদক করে কম্পিউটার শিক্ষকদের সংগঠন কম্পিউটার শিক্ষক সমিতির কমিটির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি এমরান হোসেন জোমাদ্দার, জায়েদুল কবির সুমন, সাইয়েদুল বাশার, যুগ্মসাধারণ সম্পাদক আফরোজা আক্তার মুক্তা, তানভীর আহমেদ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পিন্টু।
মাদারীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মাদারীপুর প্রতিনিধি \ বাংলাদেশ স্কাউটস মাদারীপুরের আয়োজনে আজ সোমবার জেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর।
শ্রীপুরে আশার স্বাস্থ্য সচেতনতা বৈঠক
শ্রীপুর (মাগুরা)সংবাদদাতা \ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে রবিবার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশা কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকের মূল বিষয় ছিল সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার। আশা সাচিলাপুর শাখার ব্যবস্থাপক হাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা: মো: আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো: মজিবর রহমান।
এক্সিম ব্যাংকের অনুদান পেল মামুন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড হতে মহেশপুর উপজেলার সামন্তা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত গরীব মেধাবী ছাত্র মামুনের সংবাদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘আঁধার ঘরে চাঁদের আলো’ শিরোনামে প্রকাশিত হলে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং তাদের উদ্যোগে ৩ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান।
নাগরপুরে শিক্ষক ও মেধাবীদের সংবর্ধনা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের আলোকিত শিক্ষক, এস এস সি, জে এস সি ও জিপি এ- ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সচিব আসাদুজ্জামান আরজু। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সুজায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী।
জগন্নাথপুর পৌরসভার বাজেট
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। রবিবার পৌর মিলনায়তনে ৪ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট পেশ করেন মেয়র আক্তার হোসেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৮লাখ ২৫হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১লাখ ২০ হাজার টাকা।
দুমকি জনতা কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন
দুমকি(পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলার দুমকি জনতা কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে ৫১ ভোটের মধ্যে মোঃ সিরাজুল ইসলাম সহযোগী অধ্যাপক ইতিহাস ৩৫ আসাদুজামান সহযোগী অধ্যাপক ইতিহাস ২৮ শাহানা মোস্তাফিজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার নারী উন্নয়ন ফোরাম গঠনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা গভার্নেন্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মুনির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন।
কলেজে উন্নীত হল ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুল
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শত বছরের পুরোনো ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুলটি মডেল স্কুল এন্ড কলেজে উন্নীত হল। স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি দি একমি ল্যাবঃ লিঃ-এর নির্বাহী পরিচালক মোঃ হাসিবুর রহমান কাশেমের প্রচেষ্টায় স্কুলটির সাথে কলেজ শাখা সংযুক্ত হল। নবনিযুক্ত অধ্যক্ষ মোছাদ্দেকুল ইসলাম চৌধুরীসহ অন্য সকল শিক্ষকের পরিচিতি অনুষ্ঠান হয় গতকাল সোমবার। অনুষ্ঠানে সভাপতি ছিলেন হাসিবুর রহমান কাশেম, প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের পরিচালক ও ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক।
কসবায় বৃক্ষমেলা উদ্বোধন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল সোমবার কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় সুপার মার্কেট প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সমন্বয়ে প্রত্যেকে একটি করে পেয়ারার চারা হাতে নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল।
মেলান্দহে মত্স্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে সোমবার মত্স্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণী, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মত্স্য কর্মকর্তা আলী আকবর এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আ. মান্নান, আনিসুর রহমান মুকুল মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান হায়দার আলী।
মিঠাপুকুরে স্নাতক পাস ছাত্রীদের উপবৃত্তি প্রদান
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূিম মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র অডিটরিয়াম হলে গতকাল সোমবার মিঠাপুকুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ ও মাদ্রাসার) স্নাতক পাস ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদানের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর ৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেক রহমান।
বাঞ্ছারামপুরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জলী আমির।
বিরামপুরে স্নাতক ছাত্রীদের উপবৃত্তি বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার ৩টি ডিগ্রি কলেজ ও ৩টি মাদ্রাসার স্নাতক শ্রেণির ২৭২ জন ছাত্রীর মাঝে সোমবার উপবৃত্তির ১৩ লাখ ৩২ হাজার ৮শ’ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে উপবৃত্তি বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী। এ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন আজিজুল হক চৌধুরী এমপি, সমাজ সেবা কর্মকর্তা ময়নুল হক।
বানারীপাড়ায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
বানারীপাড়া (বরিশাল)সংবাদদাতা \ বানারীপাড়ায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
হাজীগঞ্জ ইউনিভার্সিটি কলেজে অভিভাবক সমাবেশ
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ রবিবার হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজে ২০১৩-১৪ সালের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে কলেজের হলরুমে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ভাণ্ডারিয়ায় ইসলামী ব্যাংক শাখার উদ্বোধন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০৫তম শাখা বন্দর বাজারে উদ্বোধন করে ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন বরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি। নবীন ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা শান্তি প্রগতির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।
চন্দনাইশে আওয়ামী লীগের নির্বাচন সম্পন্ন
দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নির্বাচন রবিবার চট্টগ্রাম শহরস্থ জেএম সেন হলে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সভাপতি ও আবু আহম্মদ জুনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কুমিল্লায় ডিজিটাল উদ্ভাবনী মেলা
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা রবিবার থেকে শুরু হয়েছে। এ মেলায় ৩৪টি সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬টি স্টল অংশ নেয়। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া।
লাকসামে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ রবিবার লাকসামে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মত্স্য বিষয়ক কর্মকর্তা সৈয়দা শিরিন কুলসুমা খাতুন, ন.ফ. সরকারি কলেজের অধ্যক্ষ বাবু ধীরেশ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বাবু সুভাষ ভৌমিক, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা আবদুল আউয়াল জুয়েল, মত্স্য চাষি সরওয়ার আলম।
শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা
শেরপুর প্রতিনিধি \ শেরপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা রবিবার শুরু হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর শফিক আলম মেহেদী প্রধান অতিথি হিসেবে এ ডিজিটাল মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বরকোটা হাই স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ রবিবার দাউদকান্দি উপজেলার বরকোটা হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ, প্রাক্তন শিক্ষকদের বিদায় অনুষ্ঠান ও বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এম.পি।
চৌদ্দগ্রামের কনকাপৈত ইউপির বাজেট ঘোষণা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কনকাপৈত ইউপির ২০১৩-১৪ অর্থবছরের ৬০ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। উপস্থিত ছিলেন জাতীয় ইউডিসিসি বিশেষজ্ঞ আজিজুর রহমান ছিদ্দিক, জাইকা প্রতিনিধি দলের সদস্য আকিয়া মিনাফাতা।
ভাঙ্গুড়া ডিগ্রী কলেজে ছাত্রলীগের সম্মেলন
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ রবিবার ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের আহবায়ক মোকলেছুর রহমান সাইদের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, মেয়র আব্দুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান পিএম আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুল আলীম।
গোমস্তাপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার উপজেলা পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে অগ্নিকাণ্ডে নিহত দুরুলের মা জহুরুন বেওয়ার হাতে চেক তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস,সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাহারুল ইসলাম।
সোনাইমুড়ী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা নির্বাচনে নাজমুল হক (দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি) পুনরায় সভাপতি ও বেলাল হোছাইন ভুঁইয়া সাধারণ সম্পাদক (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
ঘোড়াশাল পৌরসভার বাজেট ঘোষণা
নরসিংদী প্রতিনিধি \ রবিবার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ শরিফুল হক ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৩৫ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা ঘোষণা করেছেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৬ লাখ ৫ হাজার টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৮ লাখ ৮৫ হাজার টাকা।