বাংলামোটরের রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ড
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪১
বাংলামোটর এলাকার ১৪ নম্বর লিংক রোডে অবস্থিত রাহাত টাওয়ারে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ৯ তলার একটি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও ছড়ায়নি।ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।