ডিন্স অ্যাওয়ার্ড পেলেন তিন শিক্ষার্থী

২০১২ সালের বি ফার্ম অনার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। একই বর্ষেও বি ফার্ম পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী এক শিক্ষার্থীকে কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক এবং বিভিন্ন বর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ শিক্ষার্থীকে বদরুন্নেছা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ ডিন্স অ্যাওয়ার্ড, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড, স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন সাবিহা চৌধুরী, ফাইজা তাহিয়া এবং নূর আহমেদ নাহিদ। কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক পান সাবিহা চৌধুরী। বদরুন্নেছা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লাবনী খন্দকার, ফাহাদ ইমতিয়াজ রহমান এবং ফাবলিহা আহমেদ চৌধুরী।