কাদিরজঙ্গল ইউপি উপ-নির্বাচনে সিরাজুল চেয়ারম্যান নির্বাচিত
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৩
করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে শ্রমিক নেতা এবিএম সিরাজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুর রহমানের চেয়ে ৩৪২ ভোট বেশি পেয়েছেন। বিজয়ী প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৪৩৬ ভোট এবং ফজলুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯৪ ভোট। গতকাল সোমবার (৮ জুলাই) ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২৩ হাজার ২৮০ ভোট। ভোট প্রদানের হার শতকরা ৬৮ দশমিক ৪৬ ভাগ। নব-নির্বাচিত চেয়ারম্যান এবিএম সিরাজুল ইসলাম জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি। এর আগেও তিনি একবার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সাবেক চেয়ারম্যান মনসুর হাবীব কাজলের মৃত্যু হলে এই পদটি শূন্য হয়।