শপথ নিলেন রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৬
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক গতকাল সোমবার শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার অফিস কক্ষে নবনির্বাচিত এ সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এডভোকেটের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক শপথ গ্রহণ শেষে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদের সচিব মো. মাহ্ফুজুর রহমানের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।