রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণার দাবি

চট্টগ্রামে বর্ণাঢ্য রথযাত্রা উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)। আগামী ১০ জুলাই হতে ১৮ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। রথযাত্রার উদ্বোধন করবেন সিটি মেয়র এম মনজুর আলম। এই উপলক্ষে গতকাল সোমবার প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইস্কন চট্টগ্রামের সভাপতি লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী রথযাত্রার দিনকে জাতীয়ভাবে সরকারি ছুটি ও রথযাত্রা দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, দিব্যনিমাই দাস ব্রহ্মচারী, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, সুদামা বিপ্র দাস ব্রহ্মচারী, রুপেশ্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রমুখ।