উজিরপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৫০
উজিরপুরের গজারিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে গত রবিবার রাতের অন্ধকারে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দু’টি প্রতিমা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির নেতা জগদ্বিশ হালদার জানান, মন্দিরের কালী ও শিতালার প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশ সুপার জানান মন্দিরে ভাংচুর হয়েছে কিনা তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে গজারিয়া আউরের পাড় কালী মন্দিরের মূর্তিগুলো দীর্ঘদিনের হওয়ায় দুটি প্রতিমা খসে পড়েছে। তবে দায়েরকৃত মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।