ঢাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান হলেন মেজবাহ উদ্দিন
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৫১
গতকাল সোমবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঢাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজবাহ উদ্দিন মণ্ডল (দোয়াত কলম) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরামুল হক তালুকদার (আনারস) পেয়েছেন ৪২৭৬ ভোট। গত চার মে ঢাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ তালুকদার মারা যাওয়ায় নির্বাচন কমিশন আট জুলাই উপ-নির্বাচনের দিন ঘোষণা করে।